কয়রা প্রতিনিধি
খুলনার কয়রায় ইয়াবা কেনাবেচার সময় ৭৯ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কয়রা সদর ইউনিয়নের পল্লীমঙ্গল এলাকায় সরকারি পিচঢালা সড়কের পাশ থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের আবু মুছা সানার ছেলে আলামিন হোসেন (২০) ও আব্দুল আজিজ সরদারের ছেলে আহসানুল্লাহ (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে কয়রা থানার পুলিশের একটি দল নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পল্লীমঙ্গল এলাকায় সড়কের পাশে কয়েকজন ব্যক্তি ইয়াবা কেনাবেচা করছেন। পরে রাত সাড়ে ১০টার দিকে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় দুজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৭৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.