রাজশাহী প্রতিনিধি
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে রাজশাহীতে র্যালি করেছে ইনার হুইল ক্লাব অব রাজশাহী।
বুধবার (২৫ নভেম্বর) সকালে ক্লাবের উদ্যোগে আয়োজিত র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
‘নারীর মর্যাদা রক্ষা ও সহিংসতামুক্ত সমাজ গড়তে আসুন, নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলি’—এমন আহ্বানকে সামনে রেখে র্যালিতে অংশ নেন ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দা জিন্নাত তানজিম, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ডা. নাদিরা বেগম, সেক্রেটারি ডা. মারজানা সাবিহাসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
র্যালির মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর মর্যাদা রক্ষা এবং নিরাপদ সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.