কয়রা (খুলনা) প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনার কয়রায় মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ শোডাউনে বিপুলসংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে অংশ নেন। শোডাউনটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এম এ হাসান, বিএনপি নেতা সালাউদ্দিন লিটন, আবুল বাসার ডাব্লিউ, মঞ্জুর মোর্শেদ ও মাস্টার রফিকুল ইসলাম। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইছানুর রহমান ইছান, যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, মো. ইউনুস আলী, আসাদুল ইসলাম, আনারুল ডাব্লিউ, মিজানুর রহমান লিটু ও হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ডিএম হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ ও সদস্যসচিব মাহমুদ হাসান।
এ ছাড়া ছাত্রনেতা আম্মার হোসেন রাজু, ইমরান হোসেন, মেহেদি হাসান রানা, জাহাঙ্গীর ও মুস্তাকিমসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শোডাউনে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.