কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় দারিদ্র্য বিমোচন ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন এবং হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, ঝালকাঠির উপপরিচালক মো. দেলোয়ার হোসাইন।
সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় দুটি ব্যাচে মোট ৬০ জন বেকার নারী-পুরুষ অংশ নেন। প্রতি ব্যাচে প্রশিক্ষণার্থী ছিলেন ৩০ জন। প্রশিক্ষণে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন এবং হাঁস-মুরগি পালন বিষয়ে হাতে-কলমে ধারণা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.