নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে ২০২৬ সালের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদের অর্থায়নে ২০২৬-২৭ অর্থবছরের এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রব্বানী, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মকবুল হোসেন এবং ওই প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রভাষক ও সাবেক ছাত্রনেতা মিরাজুল ইসলাম মিরাজ প্রমুখ।
অনুষ্ঠানে এসএসসি ও দাখিলসহ সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৫৮ জন এবং এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে ফুল, ক্রেস্ট ও বই তুলে দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.