সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুরে ২০২৬-২৭ অর্থবছরে সাড়ে আট হাজার কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের সংসদ সদস্য সেলিম রেজা। উপজেলা কৃষি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, রবি মৌসুমে ৬ হাজার ৭০০ কৃষককে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়া ১২০ জনকে পাঁচ কেজি মসুরের বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার এবং ১২০ জনকে আট কেজি খেসারির বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার দেওয়া হয়।
এ ছাড়া ৪০০ কৃষককে ১০ কেজি করে চিনাবাদামের বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। ৯০ জনকে ২০ কেজি গমের বীজ, ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি ও ১৮ কেজি এমওপি সার এবং ৯০০ কৃষককে পাঁচ কেজি করে বোরো ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.