মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
শিশুদের প্রতি সব ধরনের নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতে বাগেরহাটের মোল্লাহাটে সংবাদ সম্মেলন করেছে ইনসিডিন বাংলাদেশ।
বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার গাড়ফা এলাকায় ইনসিডিন বাংলাদেশ কার্যালয়ে সংস্থাটির উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শিশু নির্যাতনের বিভিন্ন দিক, বিশেষ করে পরিবার ও সমাজে সংঘটিত নির্যাতনের ঘটনা, এসব ঘটনা প্রকাশের প্রতিবন্ধকতা এবং শিশুদের সুরক্ষায় পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।
এ সময় ইনসিডিন বাংলাদেশের ‘স্পিক আপ’ প্রকল্পের শিশু ও যুব প্রতিনিধিরা শিশু নির্যাতন প্রতিরোধ, শিশু অধিকার এবং সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। শিশুদের অধিকার ও সুরক্ষার বিষয়গুলো জনসম্মুখে তুলে ধরা এবং সচেতনতা তৈরিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইনসিডিন বাংলাদেশের কর্মকর্তা মইন খান। এ সময় যুব প্রতিনিধি প্রিয়াস সরকার ও শিশু প্রতিনিধি শেখ মারিয়া বক্তব্য দেন।
এতে প্রেসক্লাব মোল্লাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মো. জিননুরাইন, সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহসভাপতি মো. মনিরুজ্জামান মোল্লা ও আব্দুল্লাহ ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পরিবার, সমাজ, প্রশাসন ও গণমাধ্যমকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.