রাজশাহী প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘উসকানিমূলক আবহাওয়ায় ভুনা কিশোরী, থুক্কু খিচুড়ি খেতে ইচ্ছে করছে’—এমন পোস্ট দিয়ে সমালোচনার মুখে পড়েছেন রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল কিবরিয়া।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্ট ঘিরে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রতিক্রিয়া জানিয়ে ঘটনার তদন্ত এবং সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সমালোচনার মুখে ওই শিক্ষক পোস্টটি মুছে দিয়ে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে এ ধরনের নেতিবাচক পোস্ট আর করবেন না বলেও অঙ্গীকার করেছেন তিনি। তবে পোস্টটি মুছে ফেলার আগেই এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী বলেন, ‘পোস্টটি আমি দেখেছি। যেই শিক্ষক এই পোস্টটি করেছেন, তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.