গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে দিবা-রাত্রির শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার হাপানিয়া-শরিফাবাদ ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে মোট ২০টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় এইচএসসি-২২ ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সিকদার একাদশ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহিলাড়া এনএন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পালরদী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এইচএম ইলিয়াস, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম হাওলাদার ও আকতার হাওলাদার, সৌদি আরব পূর্বাঞ্চল শ্রমিকদলের সহসভাপতি নজরুল ইসলাম বুলবুল, সাবেক প্রধান শিক্ষক দাদন আলী, যুবদল নেতা মাসুম বিল্লাহ মিলন, সমাজসেবক আবদুল্লাহ আল মাহমুদ ও সাইদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.