গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলা সদরের ইকরা নূরাণী ক্যাডেট মাদরাসায় তৃতীয় শিক্ষাবর্ষের সমাপনী পরীক্ষার্থীদের বিদায়, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী মাদরাসার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিখ হাসান রাসেল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী পৌর আমির আলহাজ মাওলানা হাফিজুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সদস্য বিএম বেলাল ও মো. লিটন খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইকরা নূরাণী ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আবুল বাশার। মাদরাসার শিক্ষক মাওলানা মো. শাহাবুদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন অভিভাবক মো. তাহসির মৃধা, গৌরনদী বন্দর সাবরেজিস্টার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আলহাজ আব্দুল হাকিম এবং থানা হাফেজি মাদরাসার শিক্ষক মুফতি মাওলানা মো. বেলাল হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক মাওলানা মো. আল-আমীন, কাওসার হোসেন, মাওলানা মো. মিরাজুল ইসলাম এবং পরিচালনা কমিটির পক্ষে মো. আনোয়ার হোসেনসহ অতিথিরা।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা মো. বেলাল হোসাইন। পরে তৃতীয় শিক্ষাবর্ষের সমাপনী পরীক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিমকে সম্মাননা স্মারক তুলে দেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আবুল বাশার ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী পৌর আমির আলহাজ মাওলানা হাফিজুর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.