হুসাইন আহমদ কবির, মুকসুদপুর ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৬ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ ফেব্রæয়ারী) উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
জিআর মামলার গ্রেফতারকৃত আসামীরা হলো মহারাজপুর গ্রামের মান্নু খালাসীর ছেলে সজিব খালাসী (৩০), মহারাজপুর গ্রামের সিরাজ মোল্যার ছেলে মোঃ আবু সাঈদ (২০), পাইকদিয়া গ্রামের সাদেকুল ইসলামের ছেলে জামাল মোল্যা (৪০), দক্ষিন জলিরপাড়া গ্রামের রমনী তালুকদারের ছেলে রমেশ তালুকদার (৫৫)।
সিআর মামলার গ্রেফতারকৃত আসামীরা হলো কলিগ্রামের ভীম চরনবালার ছেলে বিষ্ণু বালা (৩০) এবং হরিশ্চর গ্রামের রাজ্জাক ঢালীর ছেলে রিয়াজ ঢালী (২৫) ।
মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া নবধারা কে বলেন, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৬ জন আসামীকে উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছ। গ্রেফতারকৃত কয়েকজনের নামের একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তারা বিভিন্ন এলাকায় গা ঢাকা দিয়েছিল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.