আর.কে.বাপ্পা,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাংবাদিক সৈয়দ রেজাউল করিম বাপ্পার বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা দেবহাটা মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লিরা মরহুমের বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় মহান আল্লাহর কাছে তাঁদের জীবনের সব ভুলত্রুটি ক্ষমা, কবরকে প্রশস্ত ও নূরে পরিপূর্ণ করা এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দানের জন্য প্রার্থনা করা হয়।
পাশাপাশি সাংবাদিক সৈয়দ রেজাউল করিম বাপ্পা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
দেবহাটা মডেল মসজিদের মুয়াজ্জিন হাফেজ মাহমুদউল্লাহ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.