কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের নেতা মোশারফ হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোশারফ হোসেন উপজেলার সাহাবাজ গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তিনি উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
পুলিশ জানায়, মোশারফ হোসেনের বিরুদ্ধে কাউনিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে শনিবার (২৮ নভেম্বর) সকালে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.