আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সামাজিক অন্তর্ভুক্তি, প্রতিভা বিকাশ ও আনন্দময় পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিযোগিতার আয়োজন করে আইডিয়াল ও সহযোগী প্রতিষ্ঠানগুলো। এতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী শিশু ও যুবরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার শুরুতে অনুষ্ঠিত হয় হাড়িভাঙা খেলা। এতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী যুবরা অংশ নেন। দ্বিতীয় পর্বে নারী যুবদের অংশগ্রহণে বালিশ বদল খেলা অনুষ্ঠিত হয়। তৃতীয় পর্বে আইডিয়াল ও সহযোগী প্রতিষ্ঠান আশরাফ ফাউন্ডেশন, বাঁচতে শেখা এবং বিএসকেএসের যুবরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন।
চতুর্থ পর্বে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারীরা নিজেদের সৃজনশীল প্রতিভা তুলে ধরেন। সবশেষে নৃত্য ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক পর্ব শেষ হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আইডিয়াল ম্যাপ ইন সিবিআর প্রজেক্টের কেয়ার টিমের সদস্য এবং সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রেইনার অফিসার মো. আফতাবুর জ্জামান, সিবিআর অফিসার এস কে ইউসুফ আলী ও সিবিআর অফিসার করবি স্বর্ণকার।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রতিবন্ধী শিশু ও যুবরা নিজেদের প্রতিভা প্রকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, আনন্দ ও আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ পান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.