প্রিন্ট এর তারিখঃ মার্চ ৪, ২০২৬, ৫:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৩, ২০২২, ৭:৪১ অপরাহ্ণ
দুমকিতে জেলা জাতীয় পার্টি’র সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি ও আঙ্গারিয়া ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুলতান আহম্মেদ হাওলাদারের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ আছর দুমকি সরকারী জনতা কলেজ মসজিদে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক (অব.)সার্জেন্ট ফজলুল হক, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি হারুন অর রশিদ, সাধারন সম্পাদক মীর জসিম, শহিদুল ইসলাম, হালিম বিশ্বাস, ডালিম সিকদার,ফজলুল খান, হানিফ নেগাবান, ফোরকান মেম্বর ও বশির আকনসহ আরও অনেক নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন জনতা কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওঃআমিনুল ইসলাম জেহাদী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.