মাদারীপুর প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও ঘোষিত কর্মসূচির প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে জেলা শহরের চৌরাস্তা থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেরপোল স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম লিটু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদার, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ও যুবদল নেতা হাকিম বেপারীসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, আগামী ২৯ ও ৩০ নভেম্বর সারাদেশে লকডাউনের ডাক দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কর্মসূচিকে কেন্দ্র করে মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে দলটির নেতা-কর্মীরা মশাল মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। কালকিনিতে আওয়ামী লীগের মিছিল প্রতিরোধ করতে গিয়ে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.