গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের ঘোনাপাড়া মোড়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
গোবরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদুল ইসলাম শান্তর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজক ও স্থানীয় সূত্রে জানা যায়, কর্মসূচি চলাকালে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কের দুই পাশে বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। পরে কর্মসূচি শেষ হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.