সিলেট প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জে মীরগঞ্জ হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে পঞ্চম শ্রেণির ৮৬ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার মীরগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে সহায়তা করাই ছিল এ আয়োজনের উদ্দেশ্য।
মীরগঞ্জ হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
খমিয়াপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন বিশ্বাস ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য আবুল বাশার রানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা সদস্য আব্দুল খালিক মানিক মাস্টার।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্য ও খাটকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাথ বন্ধু দাস। এ ছাড়া বক্তব্য দেন মীরগঞ্জ হাইস্কুলের এডহক কমিটির সভাপতি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন আহমদ, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক এ কে এম ফজলুল হক (কয়েস), বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অধ্যাপক ডা. নূরুল হুদা নাঈম, ডা. আব্দুর রউফ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সন্দীপ কুমার চন্দ তালুকদার, ফুলবাড়ি মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আতিকুর রহমান, পশ্চিম খাটকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবু সাঈদ, মকররম আলী, অভিভাবক তাজ মিনু আক্তার ও সাইফুল ইসলাম মাস্টার।
অনুষ্ঠানের শুরুতে ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এখলাছুর রহমান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং সলিমা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সনদ চন্দ দাস গীতা পাঠ করেন।
এ সময় বিএনকে স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক সামসুল মওলা, ডা. হেলাল আহমদ, মীরগঞ্জ হাইস্কুলের সিনিয়র শিক্ষক জসীম উদ্দিন, খমিয়াপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কবির আহমদ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য ও বণিক সমিতির সাবেক সভাপতি শফিকুর রহমান, সংগঠনের সদস্য এনামুল করিমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সমাজসেবী ও শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের উন্নয়নের জন্য সবাইকে শিক্ষিত করে গড়ে তোলা জরুরি। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের উন্নয়নে ভূমিকা রাখার উপযোগী মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তাঁরা শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেই বৃত্তি পাওয়ার সার্থকতা আসবে। এ সুযোগকে কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.