পঞ্চগড় প্রতিনিধি
উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি। রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত উত্তরের হিমেল হাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে। তবে রোববার সকালে কুয়াশা না থাকায় বেশ আগেভাগেই দেখা মিলেছে সূর্যের।
স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে তাপমাত্রা কমতে থাকায় শীতের প্রকোপ বাড়ছে। উত্তরের হিমেল বাতাসে সন্ধ্যা ও ভোরে বেশি শীত অনুভূত হচ্ছে।
ব্যারিস্টার বাজার এলাকার বাসিন্দা আজগর আলী বলেন, কয়েক দিন আগে ঘন কুয়াশা থাকলেও শীতের অনুভূতি তুলনামূলক কম ছিল। তবে আজ শীতের তীব্রতা অনেকটাই বেড়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.