আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৯ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্রের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় দেবনাথ স্টোরকে ২ হাজার টাকা, শুভ্র স্টোরকে ১ হাজার টাকা এবং স্বপন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই আইনের ৩৭ ধারায় আল্লাহর দান স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনা, দোকানে পণ্যের সঠিক মূল্যতালিকা প্রদর্শন এবং ক্রেতাদের সঙ্গে প্রতারণা না করার বিষয়ে সতর্ক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনস্বার্থে ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.