শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে পরিচালিত তিনটি স-মিলে অভিযান চালিয়ে সতর্কতামূলক অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলার বংশীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুজ্জাহান কনকের নেতৃত্বে পরিচালিত অভিযানে স-মিলগুলোর কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। পরে অবৈধভাবে স-মিল পরিচালনার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে বৈধ কাগজপত্র সংগ্রহ করে ব্যবসা পরিচালনার অঙ্গীকার করায় লঘুদণ্ড দিয়ে শেষবারের মতো সতর্ক করা হয়।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান এবং সামাজিক বন বিভাগের মো. আছাফুর রহমান উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.