কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শতাধিক এতিম ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছে বর্ষাপাড়া জাগ্রত সংঘ।
আজ শুক্রবার বিকেলে উপজেলার বর্ষাপাড়া গ্রামের নির্মিত সংগঠনটির কার্যালয়ে বসে এসব কম্বল বিতরণ করা হয়।
বর্ষাপাড়া জাগ্রত সংঘের সভাপতি রুবেল বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় বর্ষাপাড়া জাগ্রত সংঘের সহ-সভাপতি গাজী আলী, জামসেদ বিশ্বাস, সাধারণ সম্পাদক হাবিব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন বিশ্বাস, এজাজুল মোল্লা, সাংগঠনিক সম্পাদক মনির বিশ্বাস, মারুফ শেখসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

