শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীর চরডাকাতিয়ায় বিদ্যা পুকুরে ৩৩টি প্রতিমা দিয়ে অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা।মায়ের অচল পূজা কমিটির উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তৈরিকৃত বিভিন্ন দেব-দেবীর ৩৩টি মুর্তি হলো পূজার মূল আকর্ষন। তবে করোনা মহামারির কারনে এবার স্বাস্থ্য বিধি মেনে স্বল্প পরিসরে হবে বাণী অর্চণা। ইতোমধ্যে দেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহতর এ সরস্বতী পূজার প্রস্তুতি শেষ হয়েছে।ভক্ত দর্শনার্থীরা যাতে পূজায় অংশগ্রহন করতে পারে তার জন্য সবধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
মায়ের অচঁল পূজা কমিটির সভাপতি বিমল কৃষ্ণ মন্ডল নবধারা কে জানান, তাদের মূল আকর্ষন হলো পুকুরের মধ্যে ৩৩টি মুর্তি দিয়ে পূজার আয়োজন। কমিটির সদস্যদের স্বেচ্ছশ্রমের বিনিময় দুইমাস ধরে এ প্রতিমা গুলো তৈরি করা হয়েছে।তিনি সকলকে দেখতে আসার আহব্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.