প্রিন্ট এর তারিখঃ মার্চ ৪, ২০২৬, ৮:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৯, ২০২২, ৭:১৪ অপরাহ্ণ
পিরোজপুরে ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
পিরোজপুর ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মৎস্য বাজার সমিতির অফিস কক্ষে সমিতির সভাপতি আবুল কালাম শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌর প্যানেল মেয়র আব্দুল হাই।
সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব, জেলা সমবায় কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বক্তব্য রাখেন। অনান্যদের মধ্যে সহ- সভাপতি রইছ উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন ও সমিতির অনান্য সদস্যরা বক্তব্য রাখেন।
পরে ব্যবসায়ীদের মাঝে তাদের কল্যানে জমাকৃত টাকা বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.