হুসাইন আহমদ কবির, মুকসুদপুর প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যাটারী চালিত ইজিবাইকের চাপায় আল্লাদী সিকদার (৪৫) নামে এক নারী নিহত হয়েছে।
আজ শনিবার(১২ ফেব্রুয়ারী)দুপুরে মুকসুদপুর উপজেলার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বটতলায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত আল্লাদী সিকদার মুকসুদপুর উপজেলার শান্তিপুর গ্রামের বিরেন সিকদারের স্ত্রী।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শ আব্দুস সালাম সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আল্লাদী সিকদার গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পার হচ্ছিলেন। এসময় ব্যাটারী চালিত একটি ইজিবাইক তাকে চাপা দিলে তিনি মারাত্মক আহত হন।
পরে তাকে উদ্ধার করে পাশ্ববর্তী মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিসাধীন অবস্থার বিকালে তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.