প্রিন্ট এর তারিখঃ মার্চ ৪, ২০২৬, ১১:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৫, ২০২২, ৭:৫২ অপরাহ্ণ
কোটালীপাড়ায় ধান ক্ষেতকে রক্ষার জন্য পার্চিং উৎসব

কোটালীপাড়া প্রতিনিধিঃ
প্রাকৃতিক ভাবে পোকামাকড়ের হাত থেকে ধান ক্ষেতকে রক্ষার জন্য গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে রাধাগঞ্জ ইউনিয়নের খাগবাড়ি বিলে এ পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ খামারবাড়ির উপপরিচালক ড. অরবিন্দু কুমার রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান ক্ষেতে গাছের ডাল পুঁতে এ পার্চিং উৎসবের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে, উপসহকারী কৃষি কর্মকর্তা মনোজ কুমার মৃধাসহ স্থানীয় কৃষকগণ উপস্থিত ছিলেন।
কৃষক সঞ্জয় হালদার বলেন, ক্ষেতে আমরা গাছের ডাল বা বঁাশের কঞ্চি পুঁতে রাখি। এই ডাল বা কঞ্চির উপরে পাখিরা এসে বসে। এ সময় ধান গাছের পাতার উপর পোকামাকড় বসলে পাখিরা এসব পোকামাকড় খেয়ে ফেলে। এর ফলে আমরা কৃষকগণ জমিতে কোন প্রকার কিটনাশক ব্যবহার না করেই পোকামাকড় দমন করতে পারি। আর এতে আমরা আর্থিকভাবে লাভবান হই।
উপজেলা কৃষি অফিসার নিটুল রায় বলেন, জমিতে গাছের ডাল বা কঞ্চি পঁুতে পোকামাকড় দমন পদ্বতিকে পাচিঁং বলে। ধান রোপনের ২০দিন থেকে একমাসের মধ্যে এ পদ্বতি গ্রহণ করতে হয়। আমরা আজ থেকে এ পদ্বতি শুরু করলাম। কয়েকদিনের মধ্যে পুরো কোটালীপাড়ার সকল ব্লকে এ পদ্বতি ব্যবহার করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.