মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে থানা পুলিশের অভিযানে ৪২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে উপজেলার গাড়ফা (পশ্চিম পাড়া) পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী হলেন মিঠু শিকদার (৪০)।
মিঠু শিকদার উপজেলার গাড়ফা গ্রামের মোশারেফ শিকদারের ছেলে। আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকালে তাকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ নবধারা কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাড়ফা (পশ্চিমপাড়া) পাকা রাস্তার উপর থেকে ৪২ পিস ইয়াবাসহ আসামী মিঠু শিকদারকে আটক করা হয়। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর পর বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.