প্রিন্ট এর তারিখঃ মার্চ ৪, ২০২৬, ১২:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০২২, ৬:৪৩ অপরাহ্ণ
ঝাড়ু দিয়ে পরিষদ ভবন পরিস্কার করলেন কোটালীপাড়ার ইউপি চেয়ারম্যান

কোটালীপাড়া প্রতিনিধিঃ
নিজ হাতে ঝাড়– দিয়ে পরিষদ ভবন ও এর আশপাশের এলাকা পরিস্কার করলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার মানিক।
আজ বুধবার তিনি তার পরিষদের সদস্য ও গ্রাম পুলিশদের সাথে নিয়ে পরিষদের ভবন এবং এর আশপাশের এলাকা ঝাড়– দিয়ে পরিস্কার করেন।
বান্ধাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার মানিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। নেত্রী যে আশা নিয়ে আমাকে মনোনয়ন দিয়েছেন আমি জীবন দিয়ে হলেও তাহা পূরণ করবো। নিজের পরিষদ ভবন ঝাড়– দিয়ে পরিস্কার করাটা আমার কাজে আত্মমর্যাদার।
তিনি আরো বলেন, ইউনিয়নবাসী যাতে তারা নিজেদের বাড়ি ঘর নিজেরা পরিস্কার রাখে সে বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতেই আমি ঝাড়– হাতে নিয়ে ইউনিয়ন পরিষদ ভবন ও এর আশপাশের এলাকা পরিস্কার করেছি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.