প্রিন্ট এর তারিখঃ মার্চ ৪, ২০২৬, ১:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২১, ২০২২, ৭:৫৭ অপরাহ্ণ
পবিপ্রবি ও দুমকি উপজেলা প্রশাসন কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে উপজেলা প্রশাসন ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, প্রভাতফেরী ও আলোচনা সভা। একুশের প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
পবিপ্রবির’র প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে এক প্রভাতফেরী কাম্পাস এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরীর সভাপতিত্বে ও সৌরভ দেবনাথ এর সঞ্চালনায় প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও সুস্থ অনুশীলনের মাধ্যমে নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধের বিকাশ ঘটিয়ে আগামী প্রজম্মের জন্য একটি সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে হবে।
অন্যদিকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর-রশীদ হাওলাদার। এ ছাড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানে মহান শহীদ দিবস পালিত হয়েছে।
বিভিন্ন কর্মসূচীর মধ্যে শিশুদের চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, কবিতা আবৃত্তি ও দেশাত্ববোধক গানের প্রতিযোগিতার আয়োজন সহ বিভিন্ন মসজিদ ও মন্দিরে দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.