কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার খায়রুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন খান, আতিকুজ্জামান খান বাদল, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জসীম উদ্দিন বক্তব্য রাখেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

