Nabadhara
ঢাকাশনিবার , ৫ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

টু‌ঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে নব নিযুক্ত বি‌জি‌বি মহাপ‌রিচাল‌কের শ্রদ্ধা

MEHADI HASAN
মার্চ ৫, ২০২২ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ

গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমা‌ধি‌তে শ্রদ্ধা জা‌নি‌য়ে‌ছেন বিজিবি’র নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।

আজ শনিবার (৫ মার্চ) সকাল ১০টায় তি‌নি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদী‌তে পুষ্পস্তবক অর্পণ ক‌রে শ্রদ্ধা জানান।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তি‌নি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে অনুভূ‌তি ব‌্যক্ত কর‌তে গি‌য়ে বি‌জিবি প্রধান সা‌কিল আহ‌মেদ ব‌লেন, জা‌তির পিতা বঙ্গবন্ধু এই বা‌হিনী‌কে সৃ‌ষ্টি ক‌রে‌ছি‌লেন। আর প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা এই বা‌হিনী‌কে ত্রিমা‌তিৃক এবং নব জীবন দান ক‌রে‌ছেন।তিনি বলেন,এখন আমরা জলে, স্থলে এবং আকাশ পথে আমরা আমাদের অপরেশনের কার্যক্রম পরিচালনার সক্ষমতা অর্জন করেছি।মাননীয় প্রধানমন্ত্রী এই বাহিনীকে যুগোপযোগি করেছেন আধুনিকায়নের মাধ্যমে।

তি‌নি আরো ব‌লেন, মহান স্বা‌ধীনতা যু‌দ্ধে এই বা‌হিনীর ২ জন বীর শ্রেষ্ঠসহ ৮১৭ জন সদস‌্য শ‌হিদ হ‌য়ে‌ছেন। জা‌তির পিতার সোনার বাংলা গড়ে তোলার অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ব‌লিষ্ঠ ‌নেতৃ‌ত্বে মাতৃভূ‌মির স্বাধীনতা সার্ব‌ভৌমত্ব রক্ষাসহ দেশ ও জা‌তির কল‌্যা‌নে অবদান রাখার দৃঢ় প্রত‌্যয় ব‌্যক্ত ক‌রেন তিনি।

এ সময় বিজিবি উর্দ্ধতন কর্মকর্তাগণ, টু‌ঙ্গিপাড়া উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার এ‌কেএম হেদা‌য়েতুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।