হুসাইন আহমদ কবির, মুকসুদপুর প্রতিনিধি :
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিনটি ৭ মার্চ দিবস হিসেবে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ৭ মার্চ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া।
সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদারের সঞ্চলনায় দিনের তাৎপর্য এবং ভাষণের গুরুত্ব প্রকাশ করে বক্তব্য রাখেন সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, এমএম মহিউদ্দিন আহমেদ মুক্ত, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, সাবেক ছাত্রনেতা ও উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য হুজ্জাত হোসেন লিটু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মুন্সী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনিরুজ্জামান মোল্যা, সম্পাদক মিলন মোল্যা, উপজেলা কৃষকলীগ নেতা সরদার মজিবুর রহমান, সাবেক ছাত্রনেতা আশিকুর রহমান রনি প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.