Nabadhara
ঢাকামঙ্গলবার , ৮ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় সিভিল সার্জন কন্যা নিহত

MEHADI HASAN
মার্চ ৮, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় মানিকগঞ্জের প্রাক্তন সিভিল সার্জন ডাঃ সিদ্ধেশ্বর মজুমদারের জ্যেষ্ঠ কন্যা  সুপর্ণা মজুমদার (৩৫) নিহত হয়েছেন।তিনি ব্র্যাক এনজিওতে  মুকসুদপুরে কর্মরত ছিলেন।

আজ মঙ্গলবার (৮ মার্চ ) সকাল ১১টার দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের হলুদ ভিটা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, ব্র্যাক এনজিওর বাটিকামারী শাখার দুই কর্মী কামরুল ও সুপর্ণা মজুমদার মোটর সাইকেল যোগে হলুদভিটা থেকে বাহাড়া যাওয়ার সময় সামনে থেকে আসা ট্রাক ( বগুড়া ট ১১-১২৩২) চাপা দিলে ঘটনাস্থলেই সুপর্ণা মজুমদারের মৃত্যু হয়। আহত মটর সাইকেল চালক কামরুলকে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এক কন্যা সন্তানের জননী নিহত সুপর্ণা মজুমদারের বাবার বাড়ী গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বরুয়া গ্রামে।

মুকসুদপুর থানার ওসি মোঃ আবু বকর মিয়া জানান, উপজেলার হলুদভিটা নামক স্থানে ট্রাকের চাপায় ব্রাক এনজিওর নারী কর্মী সুর্পণা মজুমদার নিহত হয়েছে। লাশ উদ্ধার করে মুকসুদপুর থানায় আনা হয়েছে। মুকসুদপুর থানা পুলিশ নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে পরবর্তী ব্যবস্থা নিবে।ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক এবং হেলপার পালিয়ে গেছে, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।