মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় অতিরিক্ত মূল্যে ভোজ্যতেল বিক্রির দায়ে ৯ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদ হাসান, শিবু দাশ ও নড়াইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম।
(১০ মার্চ) বৃহস্পতিবার দুপুরের দিকে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ওই বাজারে অতিরিক্ত মূল্যে ভোজ্যতেল বিক্রির খবর বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গোচরে আসে এবং আজ ভ্রাম্যমান আদালতের একটি টিম অভিযানে আসলে তার সত্যতা প্রতীয়মান হওয়ায় ৯ ব্যবসায়ীকে এক লক্ষ সতর হাজার টাকা জরিমানা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.