মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার ধোপাদহ গ্রামে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১১ মার্চ) দুপুরে মো. মাহাবুর শেখ (৩৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। মাহাবুর শেখ ওই গ্রামের মো. রায়য়ান শেখের ছেলে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক (এসআই) সঞ্জীব ঘোষ এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ধোপাদাহ গ্রামে অভিযান কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাহাবুর তার হাতে থাকা বাজারের ব্যাগ নিয়ে দৌড়ে পলানোর সময় আটক করে তার ব্যাগ তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিমুল কুমার দাশ নবধারা কে বলেন, আসামিকে লোহাগড়া থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.