কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গনেশ হালদার (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার সন্ধ্যায় গনেশ হালদারকে উপজেলার রামশীল বাজার থেকে পুলিশ গ্রেফতার করে ।
গনেশ হালদার উপজেলার রামশীল গ্রামের মৃত ব্রজেন্দ্রনাথ হালদারের ছেলে।
ধর্ষণ চেষ্টার শিকার ওই স্কুল ছাত্রীর পিতার অভিযোগের ভিত্তিতে গনেশ হালদারকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের এসআই জামাল মিয়া।
তিনি বলেন, গত বুধবার (৯মার্চ) রাতে ধর্ষণ চেষ্টার শিকার ওই শিশুকে নিয়ে গনেশ হালদার বাড়ির পাশে একটি বৈষ্ণব সভায় যায় । সভা থেকে ওই শিশুকে নিয়ে নির্জন স্থানে গিয়ে গনেশ হালদার তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই শিশু চিৎকার দিলে গনেশ হালদার তাকে ছেড়ে দেয়।
এ ব্যাপারে গত শনিবার (১২মার্চ) ওই স্কুল ছাত্রীর পিতা কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করলে গনেশ হালদারকে গ্রেফতার করা হয়।
ওই স্কুল ছাত্রীর পিতা বলেন, আমি বাড়িতে না থাকার কারণে অভিযোগ দায়ের করতে দেরী হয়েছে। আমি এ ঘটনার সঠিক বিচার দাবি করছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

