প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ১:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২২, ৮:১৮ অপরাহ্ণ
দুমকিতে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত বিশেষ অভিযানে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১হাজার টাকা জরিমানা করেছে।
রবিবার (১৩ মার্চ) দুপুর দুই টা থেকে তিন টা পর্যন্ত উপজেলা শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মান, সঠিক ওজন দেয়া, অতিরিক্ত মূল্যে নেয়া, পণ্যের মেয়াদোত্তীর্ণ কিনা, পরিস্কার পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয় নিরীক্ষণ করে মেসার্স ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ৫হাজার টাকা ও ক্যাফে সুপার ষ্টার চাইনিজকে ৬হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পটুয়াখালীর জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সেলিম। এসময় সেনেটারি ইন্সপেক্টর রথীন্দ্র চন্দ্র মালাকার ও থানা পুলিশ অভিযানে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.