Nabadhara
ঢাকাবুধবার , ১৬ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

পুনর্বাসনের দাবীতে গোপালগঞ্জে  অর্ধশতাধিক ব্যবসায়ীর মিছিল ও স্বারকলিপি প্রদান

MEHADI HASAN
মার্চ ১৬, ২০২২ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ

গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন কাজের জন্য জলিরপাড় বাসস্ট্যান্ডের অর্ধশতাধিক দোকানী বেকার হয়ে পড়েছে। এসব দোকান মালিকরা তাদের পুনর্বাসনের জন্য জেলা প্রশাসকের কাছে  একটি স্বারকলিপি প্রদান করেন।

 

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ক্ষতিগ্রস্থ ৮৬জন ব্যবসায়ী স্বাক্ষরিত দক্ষিণ জলিরপাড় বাসস্ট্যান্ড বণিক সমিতির ব্যানারে স্বারকলিপিটি জমা দেয়া হয়।

 

স্বারকলিপি সূত্রে জানাগেছে, গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সম্প্রসারণ ও উন্নয়ন কাজ চলছে। এতে দক্ষিণ জলিরপাড় বাসস্ট্যান্ড এলাকায় সড়কের দুই পাশে শতাধিক মানুষ দোকান-ঘর তৈরী করে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন।

 

জলিরপাড় এলাকার ব্যবসায়ীদের স্মারকলিপি সূত্রে জানাগেছে, সম্প্রতি রাস্তার উন্নয়ন কাজ শুরু হওয়ায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা সেসব দোকানঘর সরিয়ে নিয়েছি। প্রকল্পের কাজ শেষ হওয়ার পর বা সড়কের জন্য চাহিদা মোতাবেক জায়গা নির্ধারণের পর যে জায়গা ফাঁকা থাকবে সেসব জায়গা ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা যাতে বন্দবস্ত পেয়ে পুনর্বাসিত হতে পারে তার সুব্যবস্থার দাবী জানান তারা।

 

এর আগে ক্ষতিগ্রস্থ দোকানীরা জেলা শহরে একটি মৌন মিছিল বের করে। মিছিলটি শহরের পৌর পার্ক এলাকা থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ করে। পরে মিছিলকারীরা জেলা প্রশাসকের কুইক সার্ভিস ডেক্সে  স্বারকলিপিটি জমা দেন। এসময় সমিতির সভাপতি অজয় রায়, সাধারণ সম্পাদক অচিন্ত বৈদ্যসহ অর্ধশত দোকান মালিক উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।