প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২২, ৬:৫৩ অপরাহ্ণ
জাতির পিতার জন্মদিনে ১০২টি বৃক্ষ রোপণ করলেন বৃক্ষ প্রেমিক বিষ্ণুপদ বিশ্বাস

কোটালীপাড়া প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১০২টি বৃক্ষ রোপণ করলেন বৃক্ষ প্রেমিক বিষ্ণুপদ বিশ্বাস।
আজ বৃহস্পতিবার তিনি উপজেলার শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের মাঠের চারিপাশে ১০২টি ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করেন।
এ সময় শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কবি মিন্টু রায়, আলী আশরাফ খান, প্রভাষক বুলবুল ইসলাম, সুজিৎ মন্ডল, ননী গোপাল, তৃষ্ণা মজুমদার, মিতালী চৌধুরী উপস্থিত ছিলেন।
বৃক্ষ প্রেমিক বিষ্ণুপদ বিশ্বাস পেশায় একজন ভূমি জরিপ প্রশিক্ষক। এর আগে তিনি উপজেলার ১শত শিক্ষা প্রতিষ্ঠানে ১২ হাজার ফলদ, বনজ ও ওষধি বৃক্ষের চারা রোপণ করেছেন।
জানাগেছে, ২০১৮ সালের জুলাই মাসে বিষ্ণুপদ বিশ্বাস উপজেলার কাজী মন্টু কলেজে বৃক্ষ রোপণের মধ্যে দিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করেন।
বিষ্ণুপদ বিশ্বাস বলেন, বৃক্ষ আমাদের ছায়া দেয়। বৃক্ষ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি। বৃক্ষ আমাদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্ভী করে। বৃক্ষ থেকে আমরা ফুল ও ফল পাই। এ ধরণের নানা বিষয়ের কথা চিন্তা করে আমি নিজ খরচে ২০১৮ সাল থেকে বৃক্ষ রোপণ শুরু করেছি। এ পর্যন্ত আমি ১শত শিক্ষাপ্রতিষ্ঠানে ১২হাজার বৃক্ষ রোপণ করেছি। সর্বশেষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তাঁর মেয়ের নামে প্রতিষ্ঠিত কলেজে ১০২টি বৃক্ষ রোপন করলাম। আমার এই বৃক্ষ রোপণ কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।
শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কবি মিন্টু রায় বলেন, বিষ্ণুপদ বিশ্বাস একটি মহতী উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি তার নিজ খরচে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষ রোপণ করছেন । সে পেশায় একজন সামান্য ভূমি জরিপ প্রশিক্ষক। প্রশিক্ষণ দিয়ে তিনি যে অর্থ পায় তার একটি বড় অংশই এই বৃক্ষ রোপণে ব্যয় করেন। এরই অংশ হিসেবে আজ তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আমাদের কলেজের চারপাশে ১০২টি বৃক্ষ রোপণ করেছেন।
তিনি আরোও বলেন, বৃক্ষ রোপন শেষে বিষ্ণুপদ বিশ্বাস তাঁর নিজের পকেটের টাকা দিয়ে শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে মিষ্টি খাওয়াইছেন।
বিষ্ণুপদ বিশ্বাসের এই কর্মকান্ড আগামীতেও যাতে অব্যাহত থাকে তার জন্য সমাজের বিত্তশালীদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন শিক্ষক মিন্টু রায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.