Nabadhara
ঢাকাসোমবার , ২১ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের নিয়ে খুলনার মেয়রের শ্রদ্ধা

MEHADI HASAN
মার্চ ২১, ২০২২ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগ‌ঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ।

আজ সোমবার সকালে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।

পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী ৩০ লাখ শহীদ, জাতীয় ৪ নেতা ও ১৯৭৫-এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়।

এসময় খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন, আবু হাসান, এস এম জাহিদ হোসেন, খুলনার সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, বিএফইউজের নির্বাহী সদস্য হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু প্রমূখ উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।