প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ১:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২২, ৭:০৬ অপরাহ্ণ
দুমকিতে গলায় ফাঁস দিয়ে বিকারগ্রস্ত নারীর আত্মহত্যা!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে গলায় ফাঁস দিয়ে লাকি আক্তার (২৫) নামের একগৃধু তার পিত্রালয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টারদিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃধা বাড়িতে বসতঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
নিহতের পরিবার ও স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির মৃধা জানায়, লাকি আক্তার দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিল। তার বাবার নাম হানিফ জোমাদ্দার। লাকি আক্তারকে কয়েক বছর আগে উপজেলার পাঙ্গাসিয়ায় বিয়ে দেওয়া হয়েছিল। তার দুটি সন্তান রয়েছে। দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম বলেন, এঘটনায় কারো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.