প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ৭:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২২, ৪:৩২ অপরাহ্ণ
দুমকিতে দোকানে বাজার আনতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী !

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে দোকানে বাজার আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে সুমাইয়া (১৪) নামের এক কিশোরী। মঙ্গলবার বিকেলে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে এ ধর্ষণের ঘটনাটি ঘটে।
এ ঘটনায় দুমকি থানায় ধর্ষণের শিকার কিশোরীর বাবা বাদি হয়ে মামলা দায়েরে করেছেন।
পারিবারিক ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ শহীদ মুন্সির স্কুল পড়ুয়া মেয়ে সুমাইয়া আক্তার মঙ্গলবার বিকেলে বাড়ির সামনে দোকানে বাজার আনতে গেলে ৩ নং ওয়ার্ডের বাসিন্দা বারেক সরদারের ছেলে ( দোকান মালিক) আবু বকর সরদার নানান লোভ দেখিয়ে অই কিশোরীকে দোকানের সাথে বসতঘরে নিয়ে ধর্ষণ করেন। এসময় রাস্তার পথচারীরা দেখতে পেয়ে ধর্ষণের শিকার কিশোরী ও ধর্ষক আবু বকরকে হাতেনাতে আটক করে ৯৯৯ ফোন দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতে বিলম্ব হলে ধর্ষক আবু বকর পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ভিকটিম কিশোরীকে উদ্ধার করে বুধবার সকালে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী পাঠানো হয়।
এব্যাপারে ওই তরুনীকে বাবা শহীদ মুন্সি বাদি হয়ে মঙ্গলবার রাতে দুমকি থানায় একটি ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। যার মামলা নং ০৭। দুমকি থানার অফিসার ইনচার্জ আঃ সালাম জানান, ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.