Nabadhara
ঢাকারবিবার , ১৭ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গোলাম মোস্তফার বিরুদ্ধে রোভার সদস্যদের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

MEHADI HASAN
এপ্রিল ১৭, ২০২২ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

নবধারা প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলা রোভার লিডার গোলাম মোস্তফার প্রতি অনাস্থা ও সার্বিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছে গোপালগঞ্জের বিভিন্ন রোভার স্কাউট গুরুপের সদস্যরা। রোববার বেলা ১ টার দিকে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেন গোপালগঞ্জ জেলা রোভারের রোভার স্কাউট ও গার্ল ইন রোভার স্কাউট সদস্যরা।

এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক জনাবা, শাহিদা সুলতানা স্মারকলিপি গ্রহণ করেন।

এসময় গোপালগঞ্জের বিভিন্ন ইউনিট থেকে আগত প্রায় অর্ধ শতাধিক রোভার ও গার্ল ইন রোভার সদস্যগণ উপস্থিত ছিলেন। স্মারকলিপি জমা দেওয়া শেষে জেলা রোভার লিডার গোলাম মোস্তফার রোভার স্কাউট গ্রুপ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। উল্লেখ, গত বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক লিডার বেসিক কোর্সে সনদ জালিয়াতি ও গোপালগঞ্জ জেলা রোভার পি আর এম( জনসংযোগ বিপণন) টিমের কার্যক্রম নোটিশ না দেওয়া ও কার্যক্রম স্থগিত করার জন্য রোভার বাধন কৃষ্ণ হালদারকে হুমকি প্রদর্শন, রোভারদের কাছে অন্য শিক্ষকদের নামে কটূক্তি ও তাদের ভাড়া করা গুন্ডা দিয়ে মার খাওয়াবে বলে আখ্যায়িত করে এছাড়াও আরো অনেক অভিযোগ লিখিত দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।