টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর আওয়ামী লীগের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বঙ্গবন্ধু সমাধি সৌধ জামে মসজিদ কমপ্লেক্সে এ ইফতার মাহফিলে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সহ সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাস, পৌর যুবলীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হক সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

