শফিকুল ইসলাম সাফা,চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীর পরানপুর শহীদ শেখ আবুনাসের মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচনে ডাঃ আসরাফ আলী শেখ সর্বসম্মতি ক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান জানান,স্কুল পরিচালনায় গত ১৩ এপ্রিল বুধবার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যের ৫ পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়। এতে মোঃ শফিকুল ইসলাম , মোঃ ফকরুল আল, মুকুল শেখ, আহাদ শেখ, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য রহিমা বেগম নির্বাচিত হন। এবং জাহাঙ্গীর শেখ দাতা সদস্য হিসাবে মনোনিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি ডাঃ আসরাফ আলী বলেন,বিদ্যালয়টি বঙ্গবন্ধুর ভাই শহীদ শেখ আবুনাসেরের নামে তাই তিনি স্কুলটিকে উপজেলার মধ্যে একটি মডেল বিদ্যালয় হিসাবে দেখতে চান ।বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে তার ব্যাক্তি গত তহবিল থেকে যা যা করনিয় সব কিছুই করবেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.