মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় গনিত ও আইসিটিতে ১ম স্থান অধিকার করেছেন এম এম ওবায়দুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনির শিক্ষার্থী শেখ মায়াজ হাসান।
গতকাল মঙ্গলবার শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোল্লাহাট উপজেলায় ১ম স্থান অধিকার করেন তিনি। শেখ মায়াজ হাসান উপজেলার তেঁতুল বাড়ি গ্রামের মিলু শেখের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুননেছা, শিক্ষা সুপারভাইজার রাম পদ বিশ্বাস ও প্রধান শিক্ষক উম্মে হাবিবা সহ সংশ্লিষ্ট কর্মকর্তা প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.