মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে দুই হাজার লিটার সয়াবিন তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে তাজ উদ্দিন (৩৫) নামে এক ব্যবসায়ীকে পয়ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে মোল্লাহাট বাজারের ব্যবসায়ী তাজউদ্দিনকে কৃষি বিপণন আইন ২০১৮ এর ৬ ও ১৫ ধারায় এ অর্থদণ্ড/জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল।
তাজউদ্দিন অত্র উপজেলার আস্তাইল গ্রামের দাউদ আলী মোল্লার ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল নবধারা কে বলেন, গোপান সংবাদের ভিত্তিতে মোল্লাহাট বাজারে অভিযান চালিয়ে তাজ উদ্দিন নামে এক ব্যবসায়ীকে ২ হাজার লিটার সয়াবিন তেল মজুদ ও বেশী দামে বিক্রির অপরাধে পয়ত্রিশ টাকা জরিমানা করা হয়েছে। যারা এই তেল মজুদ ও বেশী দামে পন্য বিক্রি করবে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.