Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় ২৭০০ দরিদ্র শিশুর জন্মদিন পালন

MEHADI HASAN
এপ্রিল ২১, ২০২২ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া  প্রতিনিধিঃ
কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২৭০০ দরিদ্র শিশুর জন্মদিন পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির আয়োজনে কমলকুঁড়ি বিদ্যানিকেতন হলরুমে এ জন্মদিন পালন করা হয়।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভীয়া ডেইজীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাস, কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সরওয়ার হোসেন তালুকদার, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস,  ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির গ্রোগ্রাম অফিসার পার্থ সারথী দোবে, আলবার্ট সরকার, সুভাষ জয়ধর, শিশু নিরাপত্তা অফিসার স্বপন ফলিয়া, সিস্টেম সাপোর্ট অফিসার রোজলীন নুপুর ঘরামী বক্তব্য রাখেন।
জন্মদিন অনুষ্ঠানে আগত স্কুল শিক্ষার্থী জান্নাতী ইসলাম বলেন, জন্মদিনের অনুষ্ঠান কি, এটা আমাদের আগে জানাছিল না। এই অনুষ্ঠানে এসে আমরা জন্মদিন অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে পেরেছি।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার বলেন, দরিদ্র এসব শিশুদের পরিবার আর্থিক ভাবে অস্বচ্ছল থাকার কারণে তারা তাদের ছেলে মেয়েদের জন্মদিন পালন করতে পারে না। তাই ওয়ার্ল্ড ভিশন যে জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেছে এ জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।
ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভীয়া ডেইজী অনুষ্ঠানে আগত শিশুদের উদ্দ্যেশ্য করে বলেন, তারা যেন বড় হয়ে তাদের বিদ্যা,বুদ্ধি,জ্ঞান দিয়ে দেশ ও সমাজের উন্নয়নের জন্য কাজ  করে।
অনুষ্ঠানে আগত ২৭০০ শিশুর প্রত্যেককে জন্মদিনের উপহার সামগ্রী  দেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।