Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় এমআরপি থেকে কম দামে ওষুধ বিক্রি করাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ

MEHADI HASAN
এপ্রিল ২২, ২০২২ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এমআরপি থেকে কম দামে ওষুধ বিক্রি করাকে কেন্দ্র করে জাহিদ বিশ্বাস নামে এক ওষুধ ব্যবসায়ীকে মারপিটের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার সকাল ১০ টায় কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে কোটালীপাড়া উপজেলায় সকল ওষুধের দোকান বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোটালীপাড়া উপজেলার পূর্ণবতী গ্রামের সিদ্দিকুর রহমান নামে জনৈক এক ব্যক্তি ঘাঘর বাজারের বাদশা ফার্মেসী থেকে একপাতা ম্যাক্সপ্রো ওষুধ কেনেন। ওই ব্যক্তি ওষুধ কেনার পর একই বাজারের বিশ্বাস ফার্মেসীতে ওষুধ সঠিক আছে কি না যাচাই করতে যান। ওখন ওই ফার্মেসীর মালিক জাহিদ বিশ্বাস ওই ব্যক্তির কাছে ওষুধের দাম জিজ্ঞাসা করেন। তখন তিনি জানতে পারেন বাদশা ফার্মেসী এমআরপি থেকে ১০ টাকা কমে ওষুধ বিক্রি করেছে। তখন বিশ্বাস ফার্মেসীর মালিক বিষয়টি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কোটালীপাড়া শাখার সভাপতি ও সাধারন সম্পাদককে জানানো হয়। তখন এমআরপি থেকে কম দামে ওষুধ বিক্রি করায় সমিতি থেকে বাদশা ফার্মেসীর মালিক বাদশা মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এঘটনার পর বাদশা মিয়ার স্বজনরা ক্ষিপ্ত হয়ে বিশ্বাস ফার্মেসীর মালিক জাহিদ বিশ্বাসকে দোকান থেকে টেনে ‌হেচ‌ড়ে বের করে মারপিট করে। এ ঘটনার প্রতিবাদে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি কোটালীপাড়ার সকল ওষুধের দোকান বন্ধ করে দেয়। এতে চরম ভোগান্তীতে পড়েন রোগী ও তাদের স্বজনরা।

এ রিপোর্ট লেখা পর‌্যন্ত কোটালীপাড়ার সকল ওষুধের দোকান বন্ধ রয়েছে। তবে এঘটনায় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে উভয় পক্ষকে নিয়ে একটি সমঝোতা বৈঠক করছেন।

কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির গোপালগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি কাজী আনোয়ারুল ইকবাল মিটু জানিয়েছেন, চলতি মাসের ১৪ তারিখ থেকে গোপালগঞ্জ জেলার সর্বত্র এমআরপি কার‌্যকর করা হয়েছে। সকল ব্যবসায়ীকে এমআরপিতে ওষুধ বিক্রি করার নির্দেশও দেয়া হয়। নিয়ম ভঙ্গ করে ওষুধ বিক্রি করলে তাদের জরিমানা আওতায় আনা হচ্ছে। কোটালীপাড়ার ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের বৈঠক চলছে বলেও জানান তিনি।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তবে শুনেছি বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের সাথে ওষুধ ব্যবসায়ীরা বৈঠকে বসেছেন।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ জানিয়েছেন, বিষয়টি সমাধানের জন্য তিনি ব্যবসায়ীদের নিয়ে বসেছেন।

অন্যদিকে, গোপালগঞ্জে ওষুধ ব্যবসায়ীরা এমআরপি কার‌্যকর করায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিভিন্ন স্থানে ছোটখাট ঘটনা ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।