Nabadhara
ঢাকারবিবার , ২৪ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ভেন্যূতে উত্তর বারিধারা ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে পূর্ণ ‍তিন পয়েন্ট শেখ জামালের

MEHADI HASAN
এপ্রিল ২৪, ২০২২ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

নবধারা স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশ প্রিমিয়ায় লীগ ফুটবলে গোপালগঞ্জ ভেন্যূতে উত্তর বারিধারা ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে পূর্ণ ‍তিন পয়েন্ট ঘরে তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

 আজ রবিবার গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হয় উত্তর বারিধারা ক্লাব। খেলার প্রথমার্ধের ২ মিনিটের মাথায় কিছু বুঝে ওঠার আগেই মধ্য ভাগের খেলোয়াড় চিজোকে আলেকওয়ে গোল করে শেখ জামালকে এগিয়ে দেন।

এরপর ২১ মিনিটের মাথায় মুসা নাজের গোল করলে ২ গোলে এগিয়ে যায় শেখ জামাল। পরে নির্ধারিত সময়ে দুই দলই একাধিক সুযোগ হাত ছাড়া করে। ফলে উত্তর বারিধারা ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে পূর্ণ ‍তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

১২ মাচে ৬ জয় ও ৬ ড্রতে ২৪ পয়েন্ট দিয়ে পয়েন্ট টিবিলের ২য় স্থানে শেখ জামাল আর ১২ খেলায় ২ জয়ের বিপরীতে ২ ড্র ও ৮ পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে উত্তর বারিধারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।